দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্বালানি খাতে বাংলাদেশকে বড় অঙ্কের ঋণ সহায়তা দিচ্ছে জাপান। এ খাতে অর্থনৈতিক সহনশীলতা বৃদ্ধি এবং স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ঢাকাকে ৩১ কোটি ২০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে টোকিও।
মঙ্গলবার (জুন) জাপানের সঙ্গে সহজ শর্তের এই ঋণ সংক্রান্ত দুটি নথিতে স্বাক্ষর করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। ঢাকায় জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি সহায়তা বিষয়ক ‘এক্সচেঞ্জ অব নোটস’-এ স্বাক্ষর করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। ঋণচুক্তিতে স্বাক্ষর করেন ঢাকায় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দুই চুক্তির আওতায় জাপান বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েনের অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (ওডিএ) দেবে, যার আনুমানিক পরিমাণ প্রায় ৩১২ মিলিয়ন মার্কিন ডলার।
জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচিকে উদ্ধৃত করে বলা হয়, এই চুক্তি গুরুত্বপূর্ণ এক সময়ে বাংলাদেশ ও জাপানের দৃঢ় অংশীদারত্বের প্রতিফলন। তিনি বলেন, কৌশলগত অংশীদারত্বের আওতায় এবং জাপানের অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক নীতির প্রেক্ষাপটে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার।